• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাশিয়ান সেনা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৫
রাশিয়ান সেনা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান

রাশিয়া সফররত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি ও তাঁর নেতৃত্বাধীন সামরিক প্রতিনিধিদল আজ ০৮ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার) মস্কোর আলেক্সান্ডার গার্ডেনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাশিয়ান শহীদ সৈনিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

রাশিয়ান গ্রাউন্ড ফোর্সের কমান্ডার-ইন-চিফ, জেনারেল অব দ্য আর্মি ওলেগ সালিউকভ এ অনুষ্ঠানের নেতৃত্ব দেন। অনুষ্ঠানে মেট্রোনোমের শব্দের মাধ্যমে প্রচলিত প্রথা অনুযায়ী এক মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর, মিলিটারি অর্কেস্ট্রা কর্তৃক শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানটি রাশিয়ান সেনাবাহিনীর ১৫৪ তম Preobrazhensky Independent Commandant’s Regiment এর সম্মানসূচক চৌকস কুচকাওয়াজের মাধ্যমে সমাপ্ত হয়।

.

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930