• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫ এর উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৩০, ২০২৫
বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫ এর উদ্বোধন

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫ এর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী এ বছরও দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে ‘বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫’ গ্রহণ করেছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি,এনএসডব্লিউসি, পিএসসি সোমবার (৩০-৬-২০২৫) বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গনে গাছের চারা রোপণের মাধ্যমে উক্ত কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনী এ বছরের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচী-২০২৫ পালন করছে।

এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ বিভিন্ন গাছের চারা রোপণ করে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এছাড়াও, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান সদরের পরিচালকগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিট সমূহেও একই ধরনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচীর আওতায় বিমান বাহিনী বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গুনাগুন সম্পন্ন গাছের চারা রোপণ করবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930