• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গাম্বিয়া সশস্ত্র বাহিনীকে শান্তিরক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৫
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গাম্বিয়া সশস্ত্র বাহিনীকে শান্তিরক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রদান

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চার সদস্যবিশিষ্ট প্রশিক্ষক দল (Mobile Training Team) গত ১৩ অক্টোবর থেকে গাম্বিয়া আর্মড ফোর্সেস ট্রেনিং স্কুলে ছয় সপ্তাহব্যাপী প্রাক মোতায়েন প্রশিক্ষণ (Pre-Deployment Training) পরিচালনা করছে। প্রশিক্ষণে গাম্বিয়ার ২৫০ জন অফিসার ও সৈনিক অংশগ্রহণ করছেন।

Bangladesh Institute of Peace Support Operation Training (BIPSOT) এর তত্ত্বাবধানে এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো গাম্বিয়ার Quick Reaction Force (QRF)-কে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টের সাথে যৌথভাবে মোতায়েনের জন্য প্রস্তুত করা। প্রশিক্ষণে অন্তর্ভুক্ত রয়েছে- Core Pre-deployment Training Materials (CPTM), Specialized Training Materials for UNIBAT (STM-UNIBAT) এবং মাঠ পর্যায়ের অনুশীলন (Field Training Exercise – FTX)।

প্রশিক্ষণ কার্যক্রমটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অংশীদার দেশসমূহের সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন, যা নিঃসন্দেহে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের পরিচয়। এই উদ্যোগ বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ ও পেশাগত সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।‌ প্রশিক্ষণ কার্যক্রমটি আগামী ২১ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলবে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031