• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশ সুপার, নোয়াখালীর নিরাপত্তা তদারকি ও পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময়

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৭, ২০২৫
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশ সুপার, নোয়াখালীর নিরাপত্তা তদারকি ও পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময়

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নোয়াখালী জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক মহোদয় ঈদের নামাজ শেষে বিভিন্ন থানা ও ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। ঈদের এই আনন্দঘন মুহূর্তেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে তিনি খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিঁনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, “ত্যাগ, ধৈর্য ও আত্মনিয়োগের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম দায়িত্ব। পুলিশ সদস্যরা নিজেদের ঈদের আনন্দ ত্যাগ করে সাধারণ মানুষের নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন”

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, জনাব মোঃ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), নোয়াখালীসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মহোদয় সকল পুলিশ সদস্যকে সতর্ক ও সজাগ থাকার নির্দেশনা দেন এবং ঈদ উদযাপনের পরিবেশ নিরাপদ রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930