• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাবি অধ্যাপক জিয়া রহমানের মৃত্যুতে মুক্তিযুদ্ধ মঞ্চের গভীর শোক:

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৩, ২০২৪
ঢাবি অধ্যাপক জিয়া রহমানের মৃত্যুতে মুক্তিযুদ্ধ মঞ্চের গভীর শোক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. জিয়া রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে আজ (২৩ মার্চ, শনিবার) এই শোক জানানো হয়েছে। লিখিত শোকবার্তায় বলা হয়েছে যে, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমানের মৃত্যুতে মুক্তিযুদ্ধ মঞ্চ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হারালো একজন মেধাবী শিক্ষককে। দেশ ও জাতি গঠনে তাঁর অসামান্য অবদান দেশবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে।”

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930