• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জুলাই আন্দোলনে আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫
জুলাই আন্দোলনে আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাই আন্দোলনে আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে চাই।

উপদেষ্টা আজ সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘স্মৃতিচারণ ও আলোচনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধারা কখনোই ব্যক্তি স্বার্থের ইস্যুতে আন্দোলনে নামেননি। তারা দেশকে ভালোবেসেই আন্দোলনে অংশ নেন। তাদের চিন্তা-চেতনা ছিল উচ্চস্তরের। তিনি বলেন, জুলাই মাস আমাদের জন্য এক বেদনাবিধুর সময়। তারই মাঝে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা আমাদের শোককে আরো গভীর করেছে।

উপদেষ্টা বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের সময় তিনি নিজেও বিভিন্ন স্থানে ঘুরে আন্দোলন পর্যবেক্ষণ করেন এবং কোথাও কোথাও সরাসরি অংশগ্রহণ করেন। তিনি বলেন, আন্দোলনের সময় বিশেষভাবে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগঠিতভাবে যে সাহসিকতার সাথে অংশ নিয়েছিল, তা প্রমাণ করে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মত নেতৃত্ব এখনো তাদের মাঝে প্রেরণা হিসেবে বিদ্যমান। তিনি আরো বলেন, “আমি অর্ন্তবর্তী সরকারের অংশ হিসেবে দায়িত্ব পালন করছি বটে, কিন্তু এখনো এই রাষ্ট্রযন্ত্রে ফ্যাসিবাদী কাঠামো পুরোপুরি বিলুপ্ত হয়নি। তাই সরকারকে সচেতনভাবে কাজ করতে হচ্ছে।

নারীদের ভূমিকার কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারীরা সম্মুখসারিতে থাকলেও আগস্টের পর থেকে নারীদের দৃশ্যমান উপস্থিতি হ্রাস পেয়েছে। এই বাস্তবতা নতুন করে ভাবতে বাধ্য করে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তির নানা কৌশল সম্পর্কে সচেতন থাকতে হবে। অর্থনৈতিক নিপীড়নের কৌশলও তারা ব্যবহার করে থাকে। এসব বিষয়ে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা জরুরি।

বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক নীলুফার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য ড. মো: আবুল হোসেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আলোচনা পর্বে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930