• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কুতুবদিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ০১ টি পিস্তল, ০২ টি প্যারাস্যুট রকেট হ্যান্ডফ্লেয়ার ও বিপুল দেশীয় অস্ত্রসহ আটক ০২

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৪
কুতুবদিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ০১ টি পিস্তল, ০২ টি প্যারাস্যুট রকেট হ্যান্ডফ্লেয়ার ও বিপুল দেশীয় অস্ত্রসহ আটক ০২

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কুতুবদিয়া উপজেলাধীন উত্তর ধুরং ইউনিয়নস্থ ০৬নং ওয়ার্ডের বাঁকখালি বাইঙ্গাকাটা এলাকার সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুদ্দৌলাহর বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৪ সোমবার রাত ০২০০ হতে ০৪১০ ঘটিকা পর্যন্ত বিসিজিএস কুতুবদিয়া এবং বিসিজি স্টেশন কুতুবদিয়া এর একটি চৌকস দল কর্তৃক কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলাধীন উত্তর ধুরং ইউনিয়নস্থ ০৬নং ওয়ার্ডের বাঁকখালি বাইঙ্গাকাটা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সাবেক চেয়ারম্যানের বাড়ির লাকড়ি ঘরে তল্লাশী চালিয়ে ০১ টি পিস্তল, ০২ টি প্যারাস্যুট রকেট হ্যান্ডফ্লেয়ার, ০১ টি চাপাতি, ০২ টি চাকু, ০১ টি চাইনিজ কুড়াল, ০১ টি দেশীয় কুড়াল, ০৬ টি দা, ০৩ টি সাবল, ০৩ টি মোবাইল সেট ও বিপুল পরিমাণ স্বাক্ষরকৃত ব্ল্যাঙ্ক স্ট্যাম্পসহ সাবেক চেয়ারম্যান- মোঃ সিরাজুদ্দৌলাহ (৫৬) ও তার প্রধান সহযোগী মোঃ কায়সারকে (৪৮) কোস্টগার্ড আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।