গত শনিবার বিকাল ০৫:২০ ঘটিকায় জনাব মোঃ আকরাম হোসেন বিপিএম, অ্যাডিশনাল আইজিপি (ফিন্যান্স), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়ের নোয়াখালী জেলায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান, জনাব মোঃ হায়দার আলী খান বিপিএম, কমান্ডেন্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালী এবং জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, পুলিশ সুপার, নোয়াখালী। এসময় নোয়াখালী জেলা পুলিশের একটি চৌকস দল, সম্মানিত অ্যাডিশনাল আইজিপি (ফিন্যান্স), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।