গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বৈঠকে দেশের বর্তমান সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা এবং আসন্ন ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।