• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আমরা একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠন করতে চাই, যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবে না — মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১২, ২০২৬
আমরা একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠন করতে চাই, যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবে না — মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, আমরা একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠন করতে চাই, যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবে না।

আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে ‘Navigating Five Year Strategic Framework for Achieving SDGs: Policy, Partnership and Priority’ শীর্ষক জাতীয় সম্মেলনের Plenary Session 2: Inclusive Development, FYSF and SDGs বিষয়ক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও শ্রম বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন । বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা এবং সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

মন্ত্রী বলেন, এসডিজির লক্ষ্যসমূহ বিএনপি’র ৩১ দফা নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত আছে এবং লক্ষ্যসমূহ অর্জন করার জন্য সরকার গঠন করার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই কাজ করে যাচ্ছি।

মন্ত্রী আরও বলেন, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’, ​শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু, পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী ব্যাপক ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গ্রহণ, ​কৃষকের জন্য সার-বীজ ও ঋণের সহজলভ্যতায় ‘কৃষি কার্ড’, প্রবর্তন, ​মানবসম্পদ উন্নয়নে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও নারীদের স্বাবলম্বী করতে কারিগরি প্রশিক্ষণ প্রদান, প্রয়োজনে সিড মানি (প্রাথমিক মূলধন) ও সহায়ক সরঞ্জাম দিয়ে সহায়তায় করছে সরকার। এ সকল সুবিধাসমূহ প্রদানে ধর্ম, বর্ণ, গোত্র, রাজনীতি, সমতল এবং অসমতল কোন কিছুই বিবেচনায় নেওয়া হচ্ছে না ; বাংলাদেশের নাগরিক হলেই পাওয়া যাচ্ছে। অর্থাৎ, সমাজের প্রতিটা মানুষের চাহিদাকে সরকার সমান গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে আলোচকরা ভবিষ্যৎ প্রজন্মের কোনো ক্ষতি না করে, বর্তমান প্রজন্মের চাহিদা পূরণে টেকসই উন্নয়ন নীতি গ্রহণের আহ্বান জানান। এখানে জলবায়ু পরিবর্তন, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশুসহ সকল বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর মন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা প্রদান করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের সকল শ্রেণী পেশার মানুষ।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031