• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জাপান সরকারের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৬
জাপান সরকারের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।

সোমবার (০৭ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়, বিশেষ করে রোহিঙ্গা সংকট এবং জাপানি বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং পরবর্তীতে তাদের পুনর্বাসনে সহায়তার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। দীর্ঘমেয়াদি এই সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থেকে ইতিবাচক ভূমিকার জন্য জাপান সরকারকে বিশেষ ধন্যবাদ জানান মাননীয় প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, রোহিঙ্গা সমস্যা দ্রুত ও স্থায়ী সমাধানে বহুপক্ষীয় কূটনৈতিক উদ্যোগ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার ওপর উভয় পক্ষই বিশেষ জোর দিয়েছেন।

এছাড়া বৈঠকে বাংলাদেশে একটি ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র স্থাপন এবং জাপানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি নতুন ক্ষেত্রগুলোতে জাপানি বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের বিষয় নিয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930