• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সমাজে পুরুষতান্ত্রিক মনোভাব নারীদের সৃজনশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে-তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬
সমাজে পুরুষতান্ত্রিক মনোভাব নারীদের সৃজনশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে-তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নারীরা প্রকৃতিগতভাবেই সৃষ্টিশীল এবং প্রজন্মের ধারাবাহিকতা রক্ষায় তাদের ভূমিকা অনন্য। কিন্তু সমাজে পুরুষতান্ত্রিক মনোজগতের কারণে নারীদের স্বাভাবিক প্রতিভা ও উদ্যোক্তা হয়ে ওঠার সুযোগ অনেকাংশে বাধাগ্রস্ত হয়।

মন্ত্রী আজ রাজধানীর একটি হোটেলে বিজনেস আমেরিকা ও অর্থকণ্ঠের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব নারী সম্মেলন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, মাতৃত্বের বন্ধন ও আবেগ প্রতিটি মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। সেই নারীসমাজের মধ্য থেকে যারা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, তাদের স্বীকৃতি প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সমাজে ইতিবাচক পরিবর্তনের ধারা আরো শক্তিশালী হবে।

জহির উদ্দিন স্বপন অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের অনুভূতি ও প্রত্যাশা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। তিনি তাঁর রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কথা উল্লেখ করেন এবং বলেন, একজন নারী নেত্রী হিসেবে তিনি অনেক প্রতিকূলতা অতিক্রম করে সফলতার উদাহরণ স্থাপন করেছেন।

মন্ত্রী সামাজিক বাধা ও নেতিবাচক মানসিকতার কাছে নতিস্বীকার না করে নিজেদের স্বাভাবিক সৃষ্টিশীল শক্তিকে কাজে লাগানোর জন্য নারীদের প্রতি আহ্বান জানান। তথ্যমন্ত্রী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের বিদ্যমান অসাম্য ও দ্ব্যর্থতা তুলে ধরার পাশাপাশি নারী উদ্যোক্তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930